শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীতে কাজী গোলাম আহাদ (কিউ জি আহাদ) সড়কের নামকরণ ফলক উন্মোচন

  |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীতে কাজী গোলাম আহাদ (কিউ জি আহাদ) সড়কের নামকরণ ফলক উন্মোচন
৫৫

চট্টগ্রাম নগরীতে বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম আহাদ (কিউ জি আহাদ)-এর নামে একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাজি গোলাম মুঈনউদ্দিন ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফলক উন্মোচন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, কাজী গোলাম আহাদ ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নামে এই সড়কের নামকরণ নতুন প্রজন্মকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নের পাশাপাশি যারা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এম এ বকর, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সালাউদ্দিন কায়ছার লাভু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কাজী গোলাম আহাদের মতো গুণী ও সমাজহিতৈষী ব্যক্তিদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ সমাজে সম্মানবোধ ও মূল্যবোধ জাগ্রত করে। অনুষ্ঠান শেষে কাজী গোলাম আহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com