শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীতে ছিনতাই হওয়া সিএনজি ২ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ০৩

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীতে ছিনতাই হওয়া সিএনজি ২ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ০৩

নগরীর কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়ার মাত্র ০২ ঘন্টার মধ্যে সিএনজি উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র দুই ঘন্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার ও ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, ১৮ আগষ্ট রাত আনুমানিক ০৪ টার সময় সিএনজি ড্রাইভার মনির হোসেন ফিরিঙ্গী বাজার বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া গ্রহণের সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা অন্যান্য ছিনতাইকারীসহ উক্ত যাত্রীবেশী ছিনতাইকারী ড্রাইভারকে ধারালো ছুরি দ্বারা আঘাত গুরুত্বর জখম করে। এতে ড্রাইভারের দুই হাতে কনুইয়ের উপরে কাটা জখম হয়। পরে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা ভিকটিম মনির হোসেন এর সিএনজি (রেজিঃ নং- চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০,০০০/- টাকা ও বিভিন্ন কাগজপত্র ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

ভিকটিম কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ০১। মোঃ ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- আয়েশা বেগম; সাং- ইয়াকুব নগর, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম,০২। মোঃ সাইফূদ্দীন ওরফে সাবু (২৮), পিতা- মোঃ মাওলানা ইসহাক, মাতা- রোকেয়া বেগম; সাং- মালিয়ারা চেয়ারম্যান বাড়ী, পটিয়া, চট্টগ্রাম; বর্তমানে ফিরিঙ্গী বাজার, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম, ০৩। নোয়েল ডায়েস (২৪), পিতা- রর্বাট ডায়েস, মাতা- মেরী ডায়েস, সাং- ফিরিঙ্গী বাজার, খ্রিষ্টান পাড়া, কোতোয়ালী, চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। তাদের দখল হতে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com