চট্টগ্রাম প্রতিনিধি: | রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম নগরীর কাজির দেউরি ২নং গল্লি মহল্লাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজির দেউড়ি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মোঃ ইদ্রিসের সভাপতিত্বে, এতে উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক সর্দ্দার ,সেকান্দর কবির সর্দ্দার ,মোঃ জাফর,নাজিম উদ্দিন নাজু,আবুল বাবুচী,মোঃ ইলিয়াস,মোঃ নাছির,নুরু উদ্দিন নুরু,আবু ফয়েজ,মোঃ জিলানী,আজাদ,সাহেদ হোসেন হিরা,মোঃ তারেক ,আবুল হাশেম প্রমূখ।
এসময় এলাকার কবরস্থানের উন্নয়ন কবরস্থানে আলোকায়ণ ও এলাকার বিভিন্ন সমস্যা কথা তুলে ধরা হয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী সফল ভাবে আয়োজন করার জন্য মহল্লাবাসীর সহযোগিতা কামনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com