শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর জালালাবাদ অক্সিজেন শীতল ঝর্ণা খালের ব্রীজ ভেঙে গেছে, সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর জালালাবাদ অক্সিজেন শীতল ঝর্ণা খালের ব্রীজ ভেঙে গেছে, সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট
৩২

চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে টানা প্রবল বর্ষণে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা সড়কের জালালাবাদ অক্সিজেন শীতল ঝর্ণা খালের ব্রীজ ভেঙে গেছে।

এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সেই সাথে টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় এই প্রতিনিধিকে বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে নগরীর শুলক বহর,রাহাত্তরপুল, বাকলিয়া , চকবাজার বহদ্দারহাট,কেপাসগোলা, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাটে ঢুকে পড়েছে বৃষ্টি ও খালের ময়লা পানি।

বাকলিয়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, রাত থেকে একাধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা।

অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও জীবিকার তাগিদে বাহির হওয়া সাধারণ মানুষকে জুতা হাতে বের হতে হচ্ছে। গাড়িও পাওয়া যাচ্ছে না, পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি প্রতি বর্ষা মৌসুমে নিত্যদিনের নগরবাসীদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com