শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর নিরাপত্তা জোরদারে আরেফিন নগর লিংকরোড চেকপোস্ট পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বুধবার, ২৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর নিরাপত্তা জোরদারে আরেফিন নগর লিংকরোড চেকপোস্ট পরিদর্শনে সিএমপি কমিশনার
৩১

চট্টগ্রাম নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডস্থ ছিন্নমূল ১নং গেইট চেকপোস্ট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) তিনি ওই চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিএমপি কমিশনার চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশি কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কর্মতৎপরতা এবং এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সিএমপি কমিশনার বলেন, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধ দমন, সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা মাঠে সক্রিয় রয়েছে।

পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপির ধারাবাহিক নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com