শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো:   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
৪৩

চট্টগ্রাম নগরীর বায়জিদ বোস্তামি এলাকা হতে ৪ মামলার অভিযুক্ত ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত ১৭ ফেব্রুয়ারি আনুমানিক ০৫:৪০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানি দল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বায়েজিদ লিংক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ১। ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরাম (২৮), পিতা-মোঃ ইসহাক মিয়া, সাং-মুরাদপুর এবং তার সহযোগী ২। আবুল কালাম আজাদ (৬২), পিতা-নুরুল ইসলাম, সাং-বিবিরহাট, উভয় থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদের ০২টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্র এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ একরাম চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ। ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা যিনি গত ০৫ নভেম্বর ২০২৫ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর জনসংযোগ চলাকালীন সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এবং সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী।

এছাড়াও দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে পলাতক থেকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইন্টারনেট কল (WhatsApp/Messenger) এবং বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। এছাড়াও সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান একসময় ‘রিচ কিডস’ নামীয় একটি আলোচিত কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে এবং বিভিন্ন সময়ে নিজের পরিচয় গোপন করে প্রায় সময় দেশে আসা যাওয়া করতেন। গ্রেফতারকৃত আসামি আবুল কামাল আজাদ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান প্রকাশ একরাম এর অপরাধ জগতের ঘনিষ্ট সহযোগী। সে সন্ত্রাসীর ইমতিয়াজ সুলতান প্রকাশ একরাম এর চাঁদার টাকা উত্তোলন করত এবং তার ব্যাক্তিগত গাড়ি চালক। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ ইকরাম এর বিরোদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজি সংক্রান্তে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com