শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
৯১

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানাধীন নেজাম হামজা সড়ক পাঁচলাইশ, একটি ভবনের ৫ম তলায় কতিপয় ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ আনুমানিক রাত ০৪৩:০ মিনিটের সময় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল নেজাম হামজা সড়ক পাচঁলাইশ, উক্ত ভবনের ৫ম তলায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ সন্তাসী বড় সাজ্জাদ এর সহযোগী মুহাম্মদ ইরফান পালিয়ে যায়।

পর্বতীতে উক্ত ভবনের ৫ম তলায় একটি ফ্লাটে তল্লাশি করে মুহাম্মদ ইরফান(৩০) পিতা- মোহাম্মদ জফি, সাং- নেজাম হামজা সড়ক, থানা-বায়েজিদ বোস্তামী এর শয়ন কক্ষের খাটের সাইড টেবিলের ড্রয়ারে হলুদ রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করে।

উক্ত ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে হয়ে চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২, তারিখ-৩১ মার্চ ২০২৬ইং, ধারাঃ 19A/19F The Arms Act 1878.

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com