শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর রূপসী পাহাড়ে আর সি সি পিলার নির্মাণের সময় তিন শ্রমিক আটক

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর রূপসী পাহাড়ে আর সি সি পিলার নির্মাণের সময় তিন শ্রমিক আটক
১৯

পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্য ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশে খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে শনিবার পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় ৩ শ্রমিককে আটক করা হয়। বিষয়টি জোন কমিটিকে জানানো হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল) এবং আহ্বায়ক জোন কমিটি-৪ এর নির্দেশনাক্রমে আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তাদের দিয়ে পাহাড়টি কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় মুজিবুর প্রকাশ গাল কাটা মুজিব নামক একজনের নাম ও তথ্য জানায় আটক শ্রমিকেরা। একই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন।

তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক জড়িতদের তথ্য সংগ্রহ ও ভূমি অফিস থেকে পাহাড়ের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ ও সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেনসহ বেশকয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com