শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রাম শাখা ক্যাপ্টেন এম এ মালেক চেয়ারম্যান নির্বাচিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রাম শাখা ক্যাপ্টেন এম এ মালেক চেয়ারম্যান নির্বাচিত
৬২

০৫ মে সোমবার মেরিনারদের সংগঠন নটিক্যাল ইনস্টিটিউট, চট্টগ্রাম শাখার ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে। সকাল ১১:০০ টা থেকে ০৫:০০ টা পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী ও ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা।

ক্যাপ্টেন এম এ মালেক ২০২৫-২০২৬ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যাপ্টেন হাবিবুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস- ক্যাপ্টেন সাব্বির মাহমুদ ও ক্যাপ্টেন এম এ ফশিউর রহমান। এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাপ্টেন মঈনুদ্দীন সাধারণ সম্পাদক পদে ও সহকারী সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন আমির মোঃ আবু সুফিয়ান।
বর্তমান চেয়ারম্যান ক্যাপ্টেন এম হাবিবুর রহমান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন । নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান তিনি।

সভায় সদস্যরা উপস্থিত হয়ে চট্টগ্রাম শাখার পরবর্তী কমিটি নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। একই সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান- ক্যাপ্টেন এম এ মালেক নটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com