শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযান: শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার ।

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১০ মে) গভীর রাত থেকে রোববার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন—পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৪৫)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com