শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার
১২

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ এবং হামলার মামলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৯ মে) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে তাদের সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন এবং শেখহাটি গ্রামের রুহুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইল সদরের মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

এ মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারনামীয় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com