শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবনিযুক্ত ইবি উপাচার্যের সাথে জমিয়তে তালাবায়ের সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবনিযুক্ত ইবি উপাচার্যের সাথে জমিয়তে তালাবায়ের সৌজন্য সাক্ষাৎ
১০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা।

রোববার (১৭ মে) উপাচার্যের কার্যালয়ে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে নবনিযুক্ত উপাচার্যকে বরণ করে নেয় সংগঠনটি।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা তালাবায়ে আরাবিয়া সভাপতি মো. মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মো. সাজ্জাতুল্লাহ শেখ, আব্দুল মুনতাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ ও আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে তাদের দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো: শহীদ সাজিদ আব্দুল্লাহ ও আসমা সাদিয়া রুনা ম্যামের হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে ইসলামিক স্টাডিজ কোর্স বহাল রেখে যথাযথ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখা ব্যক্তিবর্গের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা হলসমূহ তাদের নামে নামকরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসময় উপাচার্য দাবিগুলো শোনেন এবং বাস্তবায়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com