শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবনিযুক্ত উপাচার্যের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি প্রতিনিধি:   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবনিযুক্ত উপাচার্যের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাবের সদস্যদের সাথে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪ টায় উপাচার্যের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আনিছুর রহমান মজুমদার, বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সদস্যবৃন্দ ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য ড. এ কে ফজলুল হক ভুঁইয়া জানান, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে কাজ করছে বাকৃবির প্রশাসন। তাছাড়া আগত ভর্তি পরিক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে খেয়াল রাখা হবে।’

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো মাঠ পর্যায়ে পৌছানোর দায়িত্ব সাংবাদিকদের। পাশাপাশি তিনি সাংবাদিকদের সততা ও নিষ্ঠা বজায় রাখতেও আহ্বান জানান।

সানজিদা লিমু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com