শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু
৪২

উৎসবের রঙিন আলো যে মুহূর্তেই শোকের কালো ছায়ায় ঢেকে যেতে পারে, তার এক মর্মান্তিক সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল। বাংলা নববর্ষের পুণ্যলগ্নে যখন চারদিকে আনন্দের জোয়ার, ঠিক তখনই এক লহমায় স্তব্ধ হয়ে গেল চার বছরের এক ফুটফুটে প্রাণ।

পুরনো জীর্ণ একটি সীমানা দেয়াল কেড়ে নিল শিশু মুবাশ্বিরার জীবন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত মুবাশ্বিরা ওই এলাকার আসবাবপত্র ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলা করছিল শিশুটি। তাদের বাড়ির সঙ্গেই লাগোয়া ছিল প্রতিবেশী দেলোয়ার হোসেনের একটি দীর্ঘদিনের পুরনো ও নড়বড়ে সীমানা দেয়াল। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জীর্ণ দেয়ালটি হুড়মুড়িয়ে মুবাশ্বিরার ওপর ধসে পড়ে। ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নববর্ষের দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। একটি অবহেলার জীর্ণ দেয়াল কীভাবে একটি পরিবারের প্রদীপ নিভিয়ে দিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বজনরা জানান, সকালে নতুন জামা পরে নববর্ষের আনন্দে মেতে উঠেছিল মুবাশ্বিরা। কিন্তু বেলা গড়াতেই সেই আনন্দ রূপ নিল বিষাদে। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com