শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের খারঘর গণহত্যা দিবস

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের খারঘর গণহত্যা দিবস
৭৭

আজ (১০ /১০২৫) নবীনগরের খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের পাগলা নদীর তীরে খারঘর গ্রামের ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

দিবসটি উপলক্ষ্যে খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি’র উদ্যোগ সকাল ১০ টায় খারঘর “৭১ শহিদ স্মৃতি সৌধ” এবং খারঘর গণকবর মসজিদ ও মাদরাসার সামনে শহিদ ও মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান, কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও বজ্রপাত নিরোধে তালগাছ রোপন করার উদ্যোগ নেয়া হয়েছে। পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করবেন নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী। উল্লেখ্য এর সময় পাগলা নদীতে রুই, কাতলা, কালিবাউস, মৃগেল, স্বরপুটি, কার্ফু, পাঙ্গাস ও তেলাপিয়া মাছের পোনা ছাড়া হবে।

বজ্রপাত নিরোধে তালগাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস সায়েদুল হক সাঈদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি’র সভাপতি কাজী ইমরুল কবীর সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আক্কাস আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, মোহনা টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাইফুল ইসলাম রবিন, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ইসহাক সুমন, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খায়রুল কবির, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চক্রবর্তী শ্যামা , নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com