শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :- | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর-ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে গতকাল (২৬/১১/২৫) পার্টনার প্রকল্পের আওতায় শতাধিক কৃষকদের উপস্থিতিতে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা- ড. শিলা প্রামানিকের সভাপতিত্বে ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত ব্রি ধান-১০৩ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা এমরান হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ হোসেন শান্তি, সভাপতি, প্রেস ক্লাব। কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড. মামুনুর রশীদ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি কুমিল্লা। নতুন এ জাতটি চলতি (২০২৫) আমন মৌসুমে নবীনগর উপজেলায় বিভিন্ন ব্লকে মোট ৪০ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়। প্রতিটি প্রদর্শনী জমির ধানের ফলন ভালো হয়েছে এবং ধান কর্তন চলমান আছে। লাউর ফতেহপুরে প্রায় এক একর জমির ব্রি ধান-১০৩ কর্তনের পর বিঘা প্রতি ফলন ২০.৫ মন (১৪ % আর্দ্রতায়) হয়। উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত সকলেই খুশি।
প্রধান অতিথি ড. মোস্তফা এমরান হোসেন জানান- আমন মৌসুমে এখন পর্যন্ত সেরা জাত ব্রি ধান- ১০৩, উৎপাদন যেমন বেশি, চালের মানও অনেক ভাল। মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার- শাহআলম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার- পরিমল চন্দ্র দত্ত, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, উক্ত গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও এ ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- চলতি মৌসুমে বিভিন্ন কর্মসূচির আওতায় ৬৫ হেক্টর জমিতে ব্রিধান আবাদ হয়েছে। আগামী মৌসুমে ৫০০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com