শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মনবাড়িয়া) জেলা প্রতিনিধি | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের শিবপুরে আজ (১৮/২/২৬) হাজী মো. লিটন মিয়াসহ ছয় জনের বিরুদ্ধে মোহাম্মদ মোছা মিয়া (৬৩) মিথ্যা চাঁদাবাজী মামলা করায় হাজী লিটন মিয়া এ সাংবাদিক সন্মেলন করেন। সাংবাদিক সম্মেলনের সরবরাহকৃত মামলার বিবরণে দেখা যায় মোহাম্মদ মোছা মিয়া গত ১৯/১১/২৫ তারিখে লিটন মিয়াসহ ছয় জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৫ লক্ষ টাকার চাঁদাবাজির মামলা করেন। উক্ত সি.আর মামলা নং-১২৬৮/২০২৫.
সাংবাদিক সম্মেলনে লিটন মিয়া বলেন- “এতদিন এই মামলার বিষয়ে আমরা জানতাম না। গতকাল আমরা এই মামলার বিষয়ে জানলাম। আমরা নিরহ প্রকৃতির মানুষ, আমি সহ আসামিগণ কখনো কোনো চাঁদাবাজী, ভূমি দখল ইত্যাদির সাথে জড়িত ছিলাম না, অথচ মামলার আসামি হলাম। শিবপুরে আমার ভুমির পাশে মোহাম্মদ মোছা মিয়া কয়ের শতক ভূমি ক্রয় করে দীর্ঘদিন যাবত আমার সাথে বহুবার দ্বন্দ্বে লিপ্ত হয়ে তিনি আমার চারটি জায়গা নিয়ে নেয়। আমি প্রশাসনের নিকট এ মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত পূর্বক সু-বিচার প্রার্থনা করি।”
শিবপুর গ্রামের আবুল খায়ের (৭০) বলেন- “মোছা মিয়ার এ মামলা মিথ্যা ও হয়রানি মূলক।” একই কথা বলেন- এখানে বাসিন্দা হবি মিয়া। এ বিষয়ে মোহাম্মদ মোছা মিয়াকে তার মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য মোহাম্মদ মোছা মিয়া লিটন মিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত নয়টি মামলা করেন। এর মধ্যে সাতটি মামলা সমাপ্ত হয়। এখনো দুটি মামলা চলমান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com