শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের ৪ শহীদ পরিবারকে জামায়েতে ইসলামের আর্থিক অনুদান প্রদান

সফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের ৪ শহীদ পরিবারকে জামায়েতে ইসলামের আর্থিক অনুদান প্রদান
১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শহীদ পরিবারের সাথে জামায়তে ইসলামের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল আজ বুধবার (১১/০৯) বিকেলে মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে নবীনগরের শহীদ ৪ পরিবারকে আর্থিক অনুদানে প্রত্যেকটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে তুলে দেওয়া হয়। যারা শহীদ হয়েছেন, তারা হলেন,উপজেলার ভিটি বিশারা গ্রামের মো: শামছুজ্জামান এর সন্তান জাহিদুজ্জামান তানভিন, উপজেলার বিটঘর গ্রামের মোঃ শফিকুল ইসলামের সন্তান তানজিল মাহমুদ সুজন,কৃঞ্চনগর গ্রামের মো: নান্নু মিয়ার সন্তান মো: কামরুল ইসলাম,থোল্লাকান্দি গ্রামের মমিন মিয়ার সন্তান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর জামায়েতের পৌরশাখা আমীর মু.মুখলেসুর রহমান।প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা মহানগর জামায়েতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থাসহ একটি শোষণহীন, বৈষম্যহীন, সৎ লোকের শাসন ব্যবস্থায় একটি সোনারবাংলা বিনির্মানে দাবী জানান।বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েতের আমীর মোহাম্মদ গোলাম ফারুক,জেলা শাখার সেক্রেটারি  মোবারক হোসেন আকন্দ,কাজী ইয়াকুব আলী।

বক্তব্য রাখেন, এডভোকেট মোকবুল হোসেন, ডাক্তার সিরাজুল ইসলাম,মাওলানা আবু নছর, আতিকুল ইসলাম,মাওলানা আমিরুল ইসলাম,শহীদ পরিবারের সদস্য শফিকুল ইসলাম, মো: নান্নু মিয়া, প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com