শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ (২৩ /৯/২৫) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা- রাজীব চৌধুরীর সভাপতিত্ব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা, সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত বক্তারা বিদায় প্রাপ্তদের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানান। পরে বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com