শফিকুল ইসলাম বাূল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের (দ.) দিক থেকে সামিউল ট্রেডার্স কর্তৃক জোরপূর্বক অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে আজ (১৮ /৮/২৫) দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেন। এতে অংশগ্রহণ করেন নারী-পুরুষ, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন- সামিউল ট্রেডার্সের অবৈধ বালু উত্তোলনের ফলে চরলাপাং এলাকার ফসলি জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘর ধসে পড়ছে। নদী ভাঙনের তীব্রতা ও বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে শত শত পরিবার। প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার- রাজিব চৌধুরীর নিকট এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আজ্জম, উপজেলা বিএনপির সদস্য মবিন চৌধুরী, নিয়াজউল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার জীবন মিয়া এবং অগণিত গ্রামবাসী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com