শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মান্জু গ্রেপ্তার

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মান্জু গ্রেপ্তার
২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জুকে (৩৬) অস্ত্রসহ   গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  গতকাল সোমবার (০২/৬) গভীর রাতে ৩৩ বীর নবীনগর আর্মি ক্যাম্প ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির নেতৃত্বে  ও নবীনগর থানা পুলিশ ডিজিএফআই এর তত্ত্বের ভিত্তিতে নবীনগর উত্তরপাড়ার তার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার হওয়া নেতা নবীনগর পৌর যুবলীগের সহসভাপতি ও উপজেলা সদরের বাসিন্দা।সে  আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন।

গতকালই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশে জানায়,মঞ্জুরুল হক মাঞ্জু তালিকা ভুক্ত সন্ত্রাসী।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানকালে তার নিজ বাড়ি হতে দেশীয় অস্ত্র,নগদ টাকা, ২টি পাসপোর্ট,০৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল,৩টি চাপাতি,১টি হাসুয়া,১৮টি টেটা উদ্ধার করা হয়।নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে ডাকাতির মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com