শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৫২

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২১/২/২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকণ এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা- মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার- মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সাংসদ এডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর রেজাউল করিম অধ্যক্ষ নবীনগর সরকারি কলেজের , খালেদ বিন মনসুর- সহকারী কমিশনার ভূমি, মো. রফিকুল ইসলাম- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সভাপতি নবীনগর প্রেসক্লাবের সভাপতি
মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ. মান্নান বলেন-“নবীনগর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন মুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন- নির্মানাধীন নবীনগর-আশুগঞ্জ সড়ক কি ভাবে নবীনগর বাজারকে বাঁচিয়ে নির্মাণ করা যায় এ বিষয়ে আমি কাজ করছি।”

অনুষ্ঠান শেষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ ও সুন্দর হাতের লেখায় কৃতকার্যদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com