শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের কৃতি সন্তান আলাউদ্দিন কে আহম্মেদ বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (২৫/১১/২৫) বিকালে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা বিএনপির সহ-সভাপতি বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ শওকত ওসমান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট এম এ মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রহমততুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সিনিয়র যুগ্ম আহবায়ক,সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মহিন, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উক্ত মঞ্চে মন মাতানো গান পরিবেশন করেন বাংলাদেশ চলচ্চিত্র থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক কণ্ঠশিল্পী মনির খান ও তার দাল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com