শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম বাদল :   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ ও লক্ষীপুর থেকে নবীনগরে পদায়ন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুর রহমানের প্রজ্ঞাপন বাতিল করার দাবীতে আজ শুক্রবার সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাবের সামনে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবীনগরের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তানভীর ফরহাদ শামীমের মতো একজন দক্ষ  কর্মকর্তার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তানভীর ফরহাদ শামীম  শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ছিলেন। আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছেন এবং হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। আন্দোলনের পর যে সব ছাত্র ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে,তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।

সংবাদ সম্মেলনে ছাত্র জনতা দাবি জানিয়ে আরও  বলেন,অবিলম্বে তানভীর ফরহাদ শামীম এর বদলীর আদেশ বাতিল করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বহাল রাখা হোক এবং  লক্ষীপুর থেকে পদায়ন করা ইউএনও আরিফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, উনাকে স্থানীয় জনপ্রতিনিধিগন বয়কট করেছে, একজন বিতর্কিত ইউএনওকে নবীনগরবাসি মেনে নিবে না। নবীনগরে তার পদায়ন বাতিল করা হোক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com