শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন 

সফিকুল ইসলাম বাদল :   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন 
২৪

উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতজগতের কিংবদন্তি ‘সুরসম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর নিজ জন্মভূমিতে ৫২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

শুক্রবার(৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে আলাউদ্দিন খাঁ সাহেবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয় হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহসীন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, আরও বক্তব্য রাখেন,নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন,অধ্যাপক সিরাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, এটিএম আবদুল্লাহ, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির।

শিশু খাঁন,রানা শামীম,শাহীন বিশ্বাস প্রমুখ। আলোচনাসভা শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে অতিথিগনকে সাথে নিয়ে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের নিজ হাতে গড়া শিবপুর খাঁ বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ঐতিহ্যেবাহি এই মসজিদটি সংস্কার ও আলাউদ্দিন খাঁ সাহেবের নামে কলেজের প্রবেশ পথে একটি তোরণের নির্মাণ কাজ দ্রুতই শুরু করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com