শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ

‎শফিকুল ইসলাম বাদল ‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ
১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্টের আওতায় ২১টি ইউনিয়নের ১৫৩টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ করা হয়েছে। ‎সোমবার (৪ আগষ্ট ) উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি সেফটি কিটে ছিল একটি ন্যাপস্যাক স্প্রেয়ার, এক জোড়া গাম বুট, এক জোড়া গ্লাভস এবং একটি মাস্ক।‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সুজন মিয়া এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি হোসেন মোহাম্মদ শান্তি।‎বক্তারা বলেন, কীটনাশক প্রয়োগে সচেতনতা বাড়াতে ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সেফটি কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ কৃষিচর্চায় এটি একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com