শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে গেপন সংবাদ ভিত্তিতে দুই চিহ্নিত সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে গ্রেফতার

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে গেপন সংবাদ ভিত্তিতে দুই চিহ্নিত সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে গ্রেফতার

নবীনগর উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত মনেক মিয়া (৫৩) এবং তার সহযোগী মোঃ সুমন মিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর  আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।ক্যাপ্টেন আসিফ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার  নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ বাহিনী নুরজাহানপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এই অভিযানে গ্রেপ্তারকৃত মনেক মিয়া ও সুমন মিয়াকে আটকের পর তাদের কাছ থেকে  নগদ ৪০ হাজার, ৪টি মোবাইল ফোন, ১টি চাকু এবং ১টি চোরাই বাইক উদ্ধার করা হয়।মনেক মিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাপ্টেন আসিফ চৌধুরী আরও বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো সমাজকে সন্ত্রাসমুক্ত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com