শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর শিবপুর এলাকায় এক নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে চলমান সড়ক উন্নয়ন কাজের সময় এক ঠিকাদার প্রকাশ্যে এক সরকারি প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপ-সহকারী প্রকৌশলী -এর সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোকমান হোসেন ক্ষিপ্ত হয়ে বাঁশ হাতে নিয়ে প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন। ঘটনাটি জনসম্মুখে ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, শিল্প ও সংস্কৃতির জন্য পরিচিত নবীনগরে এ ধরনের “বাঁশ-সংস্কৃতি” কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে সবার নজর রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com