শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ‘চোরা শফিক’ বাহিনীর হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ‘চোরা শফিক’ বাহিনীর হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত
৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে ‘চোরা শফিক’ এবং তার বাহিনীর হামলায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে তথ্য সংগ্রহে গেলে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. নুরুন্নবী। আহত র‌্যাব সদস্যরা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।র‌্যাব সূত্র জানায়, খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিক মিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে র‌্যাবের গোয়েন্দা শাখার তিন সদস্য সিভিল পোশাকে ওই এলাকায় যান। পরে বিষয়টি জানতে পেরে শফিক ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের কুপিয়ে আহত করে এবং একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। পরে খবর পেয়ে র‌্যাবের আরেকটি গোয়েন্দা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

র‌্যাব-৯ এর কমান্ডার মো. নুরুন্নবী বলেন,
“আমি প্রথমে ঘটনাটি বিশ্বাসই করতে পারছিলাম না। তথ্য সংগ্রহ করতে গিয়ে র‌্যাবের গোয়েন্দা সংস্থার সদস্যদের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে আহত তিন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।”

স্থানীয়দের অভিযোগ, চোরা শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে। হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার আসামি শফিক মিয়াকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com