শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে জন্মভূমিতে আজ প্রথমবারের মতো আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে জন্মভূমিতে আজ প্রথমবারের মতো আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ
৬০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ বুধবার (২৭/৮/২৫) তার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাসিরাবাদ গ্রামের বাড়িতে আসছেন।

সরকারি সফরসূচী অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নিজ গ্রাম নাসিরাবাদ আসবেন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন, নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবার গুলোর খোঁজখবর নিবেন। তাদের পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দিবেন বলে জানা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। তার এ আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নবীনগরে নদীভাঙন কবলিত মানুষ আশার আলো দেখছে। সম্প্রতি যার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এমন একজন বলেন- “আমার চোখের সামনে ভিটে-মাটি নদী গিলে নিলো। এখন কোথায় যাবো? যদি সরকার আমাদের পাশে দাঁড়ায় তবে আবার ঘর বাঁধতে পারবো”। তারা বিশ্বাস করছে, এই সফর থেকে নতুন কোনো পদক্ষেপ আসবে যা তাদের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

পরিদর্শন শেষে বিকেল ৩টায় নবীনগরের শ্যামগ্রামে নাসিরাবাদ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে।পরে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com