শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে টমেটো পণ্যকে কেন্দ্র করে “Market Actors Business School (MABS)” গঠন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ উদ্যোগের আওতায় স্থানীয় কৃষক ও বাজার সংশ্লিষ্টদের সমন্বয়ে শিবপুর ও নাটঘর ইউনিয়নভিত্তিক ৯ সদস্যবিশিষ্ট একটি এমএবিএস কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এবং -এর সহায়তায় বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ, বাজার সংযোগ এবং পণ্য বিপণন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি বিপণন অধিদপ্তর।
আয়োজকরা জানান, “এমএবিএস কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকরা টমেটো উৎপাদন ও বিপণনের নতুন কৌশল শিখতে পারবেন, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি বাজারভিত্তিক পরিকল্পনা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এ ধরনের প্রশিক্ষণ ও সমন্বিত কার্যক্রম তাদের জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com