শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে দারুল উলুম জালশুকা মাদ্রাসা পরিদর্শনে সংসদ সদস্য আব্দুল মান্নান

শফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে দারুল উলুম জালশুকা মাদ্রাসা পরিদর্শনে সংসদ সদস্য আব্দুল মান্নান
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার (২৪ এপ্রিল) সংক্ষিপ্ত এক পথসভা শেষে দারুল উলুম জালশুকা মাদ্রাসা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাঁদের সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন।

সংসদ সদস্য মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,
“ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটিয়ে দক্ষ, সচেতন ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।”
পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com