শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :- | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২/২/২৬) শিক্ষার্থীদের অংশ গ্রহণে “দুর্নীতি প্রতিরোধে পারিবারিক ভূমিকার গুরুত্ব তুলে ধরে দুর্নীতি বিরোধী” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে ও আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হোসেন শান্তি। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এবং বিচারক মণ্ডলীতে ছিলেন কান্তি কুমার ভট্টাচার্য, মোশাররফ হোসেন ও আশিষ কুমার গুহ।
সকালে উপজেলা পরিষদের পুরনো হলরুমে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা-ই মুখ্য” প্রতিপাদ্যের পক্ষে ও বিপক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শুরুতে লটারির মাধ্যমে পক্ষ ও বিপক্ষ দল নির্ধারণ করা হয়। আজকের বিতর্কের পক্ষে অংশ গ্রহণ করে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ গ্রহণ করে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ক ও খ গ্রুপের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। আয়োজকরা জানান- এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com