শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ধান মাড়াইয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনা: যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ধান মাড়াইয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনা: যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার
২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া (দক্ষিণ) পাড়ায় ধান মাড়াই করতে গিয়ে আরমান (২২) নামে এক যুবকের হাতের কব্জি মেশিনের ভেতরে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরমান কনিকাড়া দক্ষিণ পাড়ার কামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কনিকাড়া দক্ষিণ পাড়ায় এক গৃহস্থের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। কাজের এক পর্যায়ে ব্যবহৃত ‘ভোমা’ মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে সেটি চালু হয়ে যায়। এ সময় তার ডান হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে পড়ে এবং মুহূর্তেই তা বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনার পর উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ধান মাড়াইয়ের মতো ঝুঁকিপূর্ণ যন্ত্র ব্যবহারে যথাযথ সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং মেশিন সম্পূর্ণভাবে বন্ধ আছে নিশ্চিত হওয়ার পরই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা উচিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com