শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা

শফিকুল ইসলাম বাদল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা
১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ১৩/০৯/২৫ উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সভাপতিত্ব ও সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর এর সঞ্চালনায়  নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অংশীজনদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।   মাওলানা রফিকুল ইসলাম কোরআান তেলোয়াত  ও শুভ পালের  গীতা পাঠের মধ্যে কর্মশালা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রনালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দীন ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ও জেলা খাদ্য কর্মকর্তা বশির আহম্মদ।  কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন। উক্ত   বিষয়ের আলোকে বক্তব্য রাখেন- সিভিল সার্জন (অব.) ডা. সাদেক মিয়া, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মৎস্য অফিসার আক্তার মিয়া, ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ এনামূল হক কুতবী, নারায়নপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, পৌর জামায়েতের আমীর মোকলেছুর রহমান প্রমূখ।  বক্তারা বলেন- “আমরা যত বেশি হোটেল কেন্দ্রিক হচ্ছি, তত বেশি ফার্মেসি বাড়ছে”। বিগত ৫০ বছরে কীটনাশক ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে- ৮১.৫%, পত্রিকার কাগজে খাবার পরিবেশন করলে তা থেকে কার্বন মিলে শরীরে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। ৩৭% রেগের জন্য ভেজাল খাবার দায়ী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com