শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে পাওনা টাকা চাওয়ায় এসিডে ঝলসে দিল আবিরের মুখ

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :   |   রবিবার, ২৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে পাওনা টাকা চাওয়ায় এসিডে ঝলসে দিল আবিরের মুখ
৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা (সাতশত টাকা) ফেরত চাওয়ায় আবির মিয়া (২৬) নামের এক অটোরিক্সা চালকের গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। চোর অপবাদ দিয়ে তার মাথাও ন্যাড়া করে দেওয়া হয়। আজ রাতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ আবির মিয়াকে (২৬) স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তিনি নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরাফাত আলীর ছেলে।

আবির জানান- নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিক্সা চালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পাবেন। শুক্রবার সন্ধ্যায় দেখা হওয়ার পর আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ওবায়দুল্লাহ আবিরের গায়ে অটোরিক্সার ব্যাটারির এসিড নিক্ষেপ করেন। এরপর আবিরকে ‘চোর’ অপবাদ দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন- বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com