শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় আহমেদ প্রাইভেট হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম বাদল, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় আহমেদ প্রাইভেট হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা
১০৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে সালিশি বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে অনুষ্ঠিত সালিশি সভায় অভিযুক্ত আহমেদ প্রাইভেট হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাকিবা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যু হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।সালিশি সভার সভাপতি মো. খবির উদ্দিন মাস্টার জানান, সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে এই মৃত্যুর জন্য দায়ী করে জরিমানার অর্থ নির্ধারণ করা হয়েছে। জরিমানার মোট ১১ লাখ টাকার মধ্যে ৮ লাখ টাকা মৃত প্রসূতির নবজাতক পুত্র সন্তানের নামে ফিক্সড ডিপোজিট (এফডিআর) হিসেবে সংরক্ষণ করা হবে। বাকি ৩ লাখ টাকা প্রসূতির স্বামী ও বাবার বাড়ির সদস্যদের মধ্যে সমানভাবে (প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার টাকা করে) প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রসূতির স্বামীর পরিবারের সদস্যরা তাদের অংশের অর্থ গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।সালিশি সভার সভাপতি আরও বলেন, এই জরিমানার অর্থ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা ‘নয়ছয়’-এর সুযোগ রাখা হবে না।এদিকে, আলোচিত ও সমালোচিত আহমেদ প্রাইভেট হাসপাতালটি নতুনভাবে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com