শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ফজলুর রহমান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:-   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ফজলুর রহমান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগরে (পৌর ১নং ওয়ার্ড) আজ (১৮ /১২/২৫) আলমনগর (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে “ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি”–২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়। “ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের” সার্বিক ব্যবস্থাপনায় উক্ত বৃত্তি পরীক্ষায় ২৫ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষা আয়োজনের সভাপতি ছিলেন- মরহুম ফজলুর রহমানের সন্তান ও “আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম. এইচ. শান্তি। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন- সহকারী অধ্যাপক আক্তার হোসেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলমনগর (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন। আয়োজকরা জানান- সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

এ বৃত্তির উদ্দেশ্য মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা। মরহুম ফজলুর রহমানের সন্তান শরিফুল ইসলাম বলেন-“পিতার আদর্শ বাস্তবায়ন ও স্মৃতি ধরে রাখতে এ শিক্ষা বৃত্তি চালু করি। পরীক্ষার আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে তিনি ধন্যবাদ জানান। একই সাথে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরো প্রসারের আশাবাদ ব্যক্ত করেন”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com