শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ফল মেলা ও গাছের চারা বিতরণ

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ফল মেলা ও গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৬/৭/২৫) নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা উপলক্ষে দেশীয় ফল প্রদর্শন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। আজ (১৬/৭/২৫) নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া , প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত প্রমুখ।অনুষ্ঠানে সরকারি প্রণোদনা কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে উপজেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৭০০ জন শিক্ষার্থীকে একটি করে কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা বিতরণ করা হয়। এ ছাড়া ও নবীনগরের ৫০টি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ টি করে মোট ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com