শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত
১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলিয়াবাদ-জল্লা গোলচত্বরে একঝাঁক বিপ্লবীদের উপস্থিতিতে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নবীনগর উপজেলার ত্রয়োদশ সম্মেলন উপজেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নবীনগর উপজেলা সভাপতি কমরেড মো. ইসহাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমরেড মো. শাহীন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি কমরেড এড. সৈয়দ মো. জামাল, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম ও গাজীপুর জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক নবীনগরের সন্তান এড. জিয়াউল কবির খোকন, কমরেড আসমা খানম, নবীনগর উপজেলার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মালেক- এছাড়াও বক্তব্য রাখছেন জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দেশে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে একটি ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা তৈরিতে সিপিবিতে যোগ দিতে জনগণকে আহ্বান জানান।

সন্মেলন শেষে রাত সাড়ে ১০টায় ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে কমরেড মো. ইসহাক ও সাধারণ সম্পাদক হিসেবে কমরেড শাহিন খাঁন পূনরায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com