শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবক নিহত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবক নিহত
৪১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শুক্রবার (১৬/১/২৬) রাত ১০.৩০ দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার অন্তর্গত দোলাবাড়ি গ্রামের নিকট বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী শামীম ওসমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটর সাইকেলের অপর আরোহী মাছুদ (২৪) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের বাবার নাম খোকন মিয়া, তার বাড়ি ও পালপাড়া। নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এবং আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান- “শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়”। খোকন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com