শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বিটঘর টিয়ারা গ্রামের দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ করলেন রিপন মুন্সী

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বিটঘর টিয়ারা গ্রামের দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ করলেন রিপন মুন্সী
২৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের দীর্ঘদিন ধরে চলা দুটি পক্ষের বিরোধের মীমাংসায় ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ পরিবেশে বৈঠকের মাধ্যমে এই বিরোধের মীমাংসা হয়। বিরোধের মীমাংসার গুরুদায়িত্ব পালন করেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক রিপন মুন্সি। স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামের সাবেক চেয়ারম্যান হোসেন আহমেদ ও জাকির মহাজন এবং অপরপক্ষের নেতা আতিকুল ইসলাম শিশুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চল আসছিল।

সামান্য ঘটনা থেকে শুরু হয়ে এই দ্বন্দ্ব গত মে মাসে দুই দফা দফা সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেন। এর ফলে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল।এই বিরোধ বিষয়টি জানতে পেরে রিপন মুন্সি তা দূরত্ব মীমাংসা উদ্যোগ নেন। উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে থাকেন। কয়েক দফা দফা আলোচনার পর তাঁর মধ্যস্থতায় বৃহস্পতিবার দুই পক্ষ বৈঠকে বসে এবং একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়। সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম।

এতে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বিটঘর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ এবং কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মিয়া। রিপন মুন্সী বলেন,দুইপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করেছি। বিনা শর্তে এই বিরোধ মীমাংসা মিটে গেছে।

আমারা ৬ ইউনিয়নের যাহারা সাহেব সর্দারগণ আছি, আজকে যাহারা সময় দিয়েছি, পরিশ্রম করেছি,ভবিষ্যতে জন্য ও আপনাদের পাশে আছি, শান্তির জন্য আছি। আমরা ৬ ইউনিয়নের ওয়াদা রাখবো, আপনারা দয়া করিয়া আর মারামারি করবেন না। তিনি আরো বলেন থানাও জেলা প্রশাসনকে অনুরোধ করবো এলাকায় শান্তির স্বার্থে উভয়পক্ষের মধ্যে মামলা আছে, তা প্রত্যাহারের আবেদন করলে তাদেরকে সহায়তা করবেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা রিপন মুন্সির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com