শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বিদ্যালয়ের চুরি যাওয়া মালামাল ও দুইটি দেশীয় বন্ধুকসহ গ্রেপ্তার-১

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বিদ্যালয়ের চুরি যাওয়া মালামাল ও দুইটি দেশীয় বন্ধুকসহ গ্রেপ্তার-১
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল ও দুইটি দেশিয় বন্ধুকসহ উপজেলার চারপাড়া গ্রাম থেকে শাহাবুদ্দিন মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল (২১/০১) মঙ্গলবার ভোর রাতে তার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সে চারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায় , গত ১০ জানুয়ারি রাতে বাঙ্গরা এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে থেকে ৪ টি ল্যাপটপ, ১ টা প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ অনুসন্ধান চালায়। চুরির দশ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে শাহাবুদ্দিনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধারসহ সেখান থেকে দুইটি দেশিয় বন্ধুক, চাইনিজ কোরাল, তালা কাটার, বাহুবালি উদ্ধার করে।

মোহাম্মদ এবাদুল করীম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি রাতে বিদ্যালয়ে ৪ টি ল্যাপটপ, ১ টা প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে।

ওসি মো: আব্দুর রাজ্জাক বলেন, চারপারা গ্রামে অভিযান চালিয়ে স্কুলের মালামাল ও দুইটি দেশিয় বন্ধুক সহ শাহাবুদ্দিন নামের একজকে গ্রেপ্তার করা হয়েছে।সে চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com