শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁওয়ে সূর্যতরুণ সংগঠনের উদ্যোগে দারু মিয়া স্মৃতি বৃত্তি প্রদান, মেধা পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বীরগাঁও স্কুল এন্ড কলেজ মাঠে ২৩ মার্চ সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের এ মেধা বৃত্তি কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধরনের কার্যক্রমকে নবীনগর উপজেলার সর্বত্র বিস্তৃত করার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধই সবচেয়ে বড় শক্তি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com