শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল
১৫

(ব্রাহ্মণবাড়িয়া)৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫- আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বৈরি আবহাওয়া থাকা সত্বেও বৃষ্টি ভিজে শতশত দলীয় নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে আলীয়াবাদ বাস স্ট্যান্ড জমায়েত হন। পরে বৃষ্টির মাঝেই ওই স্থান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর নবীনগর সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমবায় মার্কেট এর সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, দিল্লির দোসর দিল্লি চলে গেছে,গত ১৭ বছরের গুম, খুন, নিপীড়ন, নির্যাতন  এবং জুলাই আগষ্টের গণ আন্দোলনে নবীনগরের ৬ জনসহ সারাদেশের সকল শহীদদের হত্যার বিচার হতেই হবে,হতেই হব। তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাসহ আগামী নির্বাচনে জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিতে তরুণদের ভোট হবে ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, মো.হযরত আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল,উপজেলা যুবদলের সভাপতি মো.এমদাদুল বারী,পৌর যুবদলের সভাপতি মো.আলী আজম,পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com