শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
৬৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে আজ (২১/৫/২৬) আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট শিক্ষাণুরাগী রেজাউল রব্বানী স্বপন-এর অর্থায়নে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব “নাছিম আরা-রব্বানী কম্পিউটার ল্যাব”-এর শুভ উদ্বোধন করা হয়।

সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অধ্যক্ষ ইকবাল হুসেনের ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল মান্নান এবং রুবেল মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেজাউল রব্বানী স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমেরিকা প্রবাসী প্রফেসর নাছিম আরা রব্বানী, হারুনুর রশিদ, সরকার কবির আহমেদ, ও ডা. হারুন অর রশিদ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আবু কাউসার, অত্র কলেজের সাবেক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তিশা ও একাদশ শ্রেণির শিক্ষার্থী উপমা আক্তার।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন- “নবীনগরের শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব ব্যারিস্টার জাকির আহাম্মদের একক অর্থায়নে প্রতিষ্ঠিত এ কলেজটি আমাদের এলাকার জন্য এক মাইলফলক এবং সুদূর আমেরিকা থেকে যখন এই কলেজের সুনাম শোনতে পায় তখন আনন্দে মন ভরে যায়। আমি এই কলেজের শিক্ষার্থীদের জন্য সামান্য আর্থিক বরাদ্দ দিতে পেরে নিজেকে আজ ধন্য মনে করি।”
বিশেষ অতিথি প্রফেসর নাছিম আরা রব্বানী বলেন-“অত্র কলেজের শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা এবং কলেজের প্রতিষ্ঠাতার শিক্ষামূলক কর্মকান্ডের তিনি ভূয়সী প্রশংসা করেন।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইকবাল হুসেন বলেন-“অত্র কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনাব রেজাউল রব্বানীর মতো এলাকার সবাইকে এগিয়ে আসার আহবান জানান।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com