শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাজানগরের শাহিন মিয়ার বসত ঘরে শুক্রবার (১১/৪/২৫) আনুমানিক সন্ধ্যা ৭টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনে মুহূর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় – নবীনগর বাজারের ফল ব্যবসায়ী শাহিন মিয়ার ঘরে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন । ইতিমধ্যে ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শাহিন মিয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। তিনি সরকার ও সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com