শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎
৩৮

ণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগরের মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।‎

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানিজিং কমিটির সভাপতি, টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ্‌ জালাল উদ্দিন আহমেদ।‎জমকালো আয়োজনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবীনগর প্রেসক্লাব ও আলমনগর যুব ঐক্য ফোরাম এর সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

‎সহকারী শিক্ষক মো: জিহাদ মিয়া ও রীমা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী। ‎প্রধান বক্তা ছিলেন, আলমনগর যুব ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। ‎অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি লিল মিয়া সর্দার,নুর আলম, কামাল উদ্দিন,মো: খলিলুর রহমান সহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
‎অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মনোবল ও প্রতিযোগিতার চেতনা আরও বৃদ্ধি করবে।‎পরবর্তীতে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com