শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কের কনিকারা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের পিছনের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কয়েকজন যাত্রী নবীনগর থেকে রাধিকার দিকে যাচ্ছিলেন। পথে কনিকারা ব্রিজের পাশে পৌঁছালে পেছনে বসা এক নারীর ওড়নাঅসাবধানতাবশত মোটরসাইকেলের পিছনের চাকায় জড়িয়ে যায়। এতে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়েন আরোহীরা।
দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়রা জানান, মোটরসাইকেলে চলাচলের সময় অসতর্কতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই বিশেষ করে নারীদের ওড়না বা ঢিলেঢালা কাপড় ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com