শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাূল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৩৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৮/১২/২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান সভাপতিত্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি তার বক্তব্য- দিবস দুটি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল ভাবে উদযাপনে সবার আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি প্রতিনিধ , উপজেলা এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ‎উল্লেখ্য নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সভা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com